=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির রাজনীতিতে কোনো কালো দাগ নেই: ধর্ম প্রতিমন্ত্রী

| নিউজ রুম এডিটর ৭:২৮ অপরাহ্ণ | ০১/০৯/২০২৬ সারাদেশ

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলছেন, বিএনপির রাজনীতিতে কোনো কালো দাগ নেই। কারণ বিএনপির অবস্থান সব সময় দেশের মানুষের জন্য ছিল, আগামীতেও থাকবে। ৭১, ৯০, ২৪-এ সব দলের নেগেটিভ অবস্থান ও ভূমিকা ছিল কিন্তু বিএনপি সবসময় পজিটিভ অবস্থান ও ভূমিকা পালন করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। পুরো ১৭ বছর ক্ষমতাচ্যুত সরকার দেশটার অর্থনীতি ধ্বংস করে গেছে। সব সমস্যা সমাধান হয়ে যাবে, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ হতে হবে। ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সব ধরনের ভেদাভেদ ভুলে জয় ছিনিয়ে আনতে হবে।

 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত নারী এমপি মমতাজ আলো, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, যুবদলের সভাপতি রাগীব হাসার চৌধুরীসহ অনেকেই।

 

সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ইসলামি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলার সাত উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।