=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা-মদিনার ওপর হুমকি এলে আমরা বাংলাদেশিরা বসে থাকব না: শামা ওবায়েদ

| পিপলস ডিজিটাল ডেস্ক ৭:২৫ অপরাহ্ণ | ১২/১০/২০২৬ বাংলাদেশ

পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি আসলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, মক্কা ও মদিনা বিশ্বের সকল মুসলমানের ঐক্যের প্রতীক এবং এটি সাধারণ কোনো কূটনীতির বিষয় নয়, এর সাথে কোটি কোটি মানুষের আবেগ জড়িত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) প্রাঙ্গণে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকরা জানতে চান—আলোচিত ‘মক্কা প্যাক্ট’ বা জোটে বাংলাদেশ যোগ দিচ্ছে কি না এবং সৌদি আরব সেনা চাইলে বাংলাদেশ পাঠাবে কি না। জবাবে প্রতিমন্ত্রী পরিষ্কার করে বলেন, ‘বাংলাদেশ এখনো মক্কা জোটে যোগ দেয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার পরই সৈন্য পাঠানোর প্রশ্ন আসে। যেহেতু বাংলাদেশ এখনো যোগ দেয়নি, তাই এই মুহূর্তে সেনা পাঠানোর কোনো প্রশ্নই নেই। তবে সৌদি আরবের এই কঠিন সময়ে আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষ সবসময় সৌদিবাসীর পাশে রয়েছে।

সৌদির মূল তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের হামলা এবং বাংলাদেশের জ্বালানি সরবরাহের ওপর এর কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, এই মুহূর্তে দেশের জ্বালানি খাতে কোনো বড় শঙ্কা দেখছেন না তারা। জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফরে আছেন এবং সংশ্লিষ্টদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের আগাম প্রস্তুতির কারণে কোনো সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অবিলম্বে এই সংঘাতের অবসান কামনা করেন।