• আজ

দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে অবরোধ স্থগিত

দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে অবরোধ স্থগিত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ৬ দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের জারি করা অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কে যানবাহন চলাচলে কোনো বাধা থাকছে না। সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং দুর্গোৎসবের প্রতি যথাযথ সম্মান জানিয়ে এ অবরোধ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সাজেকবাসীর মূল দাবিগুলো পূরণ করা না হলে দুর্গোৎসব শেষে ২১ অক্টোবরের পর পুনরায় সড়ক অবরোধ কর্মসূচি শুরু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়।