• আজ

জামায়াতের খালিদুজ্জামানকে ‘ভণ্ড ডাক্তার’ আখ্যা দিয়ে রাশেদের পোস্ট

জামায়াতের খালিদুজ্জামানকে ‘ভণ্ড ডাক্তার’ আখ্যা দিয়ে রাশেদের পোস্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ডা. এসএম খালিদুজ্জামানকে ‘ভণ্ড ডাক্তার’ আখ্যা দিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৭টা ৫৭ মিনিটে দেওয়া রাশেদের সেই পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো।

ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ভণ্ড ডাক্তার খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি। এমনকি শেখ হাসিনার বিপক্ষে ফেসবুকেও কখনো কোনো পোস্ট দেননি। কিন্তু এ ভণ্ড ডাক্তার প্রায়ই দেখি নেতিবাচকভাবে আমাদের লড়াই-সংগ্রাম প্রশ্নবিদ্ধ করে পোস্ট করেন। যার মানুষের কাছে পরিচয় দিতে হয়, তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে। সে আবার অন্যদের ত্যাগকে ছোট করে কোন লজ্জায়।

এ পরিচয়হীন নির্লজ্জ নব্য রাজাকার, কাপুরষ, গুপ্ত খালিদুজ্জামান ফেসবুক পেজ খুলেছে ২০২৪ সালের ২৫ আগস্টে। অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এসব ভণ্ড খালিদুজ্জামানরা নব্য বিপ্লবী হয়েছে। আবার কখনো শেখ হাসিনা ফিরলে এরা গোঁফ দাড়ি ছেঁটে ফেলে হয়ত নতুন রূপে আবির্ভূত হবে অথবা পাকিস্তানে পালাবে।

এসব সুযোগ সন্ধানী পাকি ভণ্ডরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। বিগত ১৬ বছরে শেখ হাসিনার সন্তান হিসেবে এরা লীগ হয়ে বেঁচে ছিল। এখন এরা জামায়াত-শিবির রূপে ফিরে এসেছে। এদের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত। গণঅভ্যুত্থানের পরে এরা দুর্গন্ধযুক্ত আবর্জনা হিসেবে দেশের রাজনীতিকে কলুষিত করছে। একজন প্রকৃত ডাক্তারের ভাষা ও আচরণ ভণ্ড খালিদুজ্জামানের মতো হতে পারে না। এ খালিদুজ্জামান টোটালি একটা বিকৃত মস্তিষ্কের মানুষ।