• আজ

‘আমার চার সিট আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সিট’

‘আমার চার সিট আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সিট’

আমজনতার তারেক রহমান

মধ্যরাতে বিমানে চরেই প্রথম বিমানযাত্রার অভিজ্ঞতা শেয়ার করেছেন আমজনতার তারেক রহমান।

সোমবার (২৬ অক্টোবর) মধ্যরাতে জাপানের উদ্দেশে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান আকাশে ডানা মেলতেই নিজের ফেসবুকের এক পোস্টে বলেন, ‘আমার চার সিট আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সিট, সফরসঙ্গী সবাই বসলাম। ‘আল্লাহু আকবর’ বলল বিমানের মাইকে। হালকা ঝাকুনি’।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম দেশের বাহিরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে জাপানের পথে।’

পোস্টের শেষে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান।

উল্লেখ্য, আজ সোমবার রাত সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে জাপানের নারিতা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাপান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন।

প্রধানমন্ত্রী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সূর্যোদয়ের দেশ জাপানে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার চতুর্থ বিদেশ সফর।

চার দিনের এই সফরে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে উল্লেখযোগ্য অগ্রগতির প্রত্যাশা করা হচ্ছে।

মূলত এশিয়ার দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা আরও সুদৃঢ় করাই এই সফরের অন্যতম লক্ষ্য। সফর শেষে আগামী ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

পাঠকের আগ্রহ

‘আওয়ামী লীগের কাজ রিপিট করার মধ্যে বাহাদুরি নেই’