
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চলমান ভোট গণনায় সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৫১ আসনের ঘরে পৌঁছেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। প্রকাশিত ফলাফলের চিত্রে রিপাবলিকানদের ৩৯টি আসন দেখানো হয়েছে। তবে এখনো সব আসনের ভোট গণনা শেষ হয়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের পর বুধবার (৪ নভেম্বর) ভোট গণনা অব্যাহত রয়েছে। সিনেটের ১০০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন। প্রকাশিত চিত্র অনুযায়ী, ডেমোক্র্যাটরা সেই সীমায় পৌঁছালেও চূড়ান্ত ফল ঘোষণা না হওয়া পর্যন্ত সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত বলা যাচ্ছে না।
প্রতিনিধি পরিষদে ট্রাম্প বিরোধীরা ১৪৪ টিতে জয়ী, রিপাবলিকানরা পেল ৯৫ আসন
অন্যদিকে প্রতিনিধি পরিষদের চলমান ফলাফলে ডেমোক্র্যাটদের ১৫২টি এবং রিপাবলিকানদের ৯৫টি আসন দেখানো হয়েছে। নিম্নকক্ষের ৪৩৫ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন।
সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ নিয়োগ, আইন প্রণয়ন ও নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
তবে ভোট গণনা এখনো চলমান থাকায় আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।























