• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

মাসুদ চৌধুরী এমপি স্ব-স্ত্রীক করোনা মুক্ত হওয়ায় সোনাগাজীতে শোকরানা দোয়া অনুষ্ঠিত।

| নিউজ রুম এডিটর ৬:২৭ অপরাহ্ণ | ২৪/০২/২০২২ সারাদেশ

সোনাগাজী প্রতিনিধি :-ফেনী-৩ আসনের এমপি ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অবঃ) মাসুদ চৌধুরী ও তার সহধর্মিণী জেসমিন মাসুদ চৌধুরী করোনা মুক্ত হওয়ায় সোনাগাজী উপজেলা জাতীয়পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নাজরান গ্রুপের চেয়ারম্যান মোশারফ হোসেন মৃধার আয়োজনে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৪শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ আসর সোনাগাজী উপজেলা জাতীয়পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত শোকরানা দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা জাতীয়পার্টির নেতৃবৃন্দ। এতে সোনাগাজী উপজেলা জাতীয়পার্টির আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জাতীয়পার্টির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইমরুল কায়েস মৃধার কুরআন তেলাওয়াত শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- কারী নিজাম উদ্দিন আবিদ।