• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু

| নিউজ রুম এডিটর ৮:০৯ অপরাহ্ণ | ২৮/০২/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

চলমান উত্তেজনা নিরসনে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন। সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের সীমান্তে আলোচনা করতে পৌছান।

ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হয়। রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে বেলারুশ সীমান্তে গেছেন ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদমির জেলেনস্কি এ আলোচনায় অংশ নিতে যাননি।

গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা।

সেই দাবিগুলোর প্রথমটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা। দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া।

গণমাধ্যম রয়টার্সকে ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা আলোচনা শুরু করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা করবে তাদের প্রতিনিধিরা।

এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা করলেও এ আলোচনা নিয়ে খুব বেশি আশাবাদী নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।

রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট সরাসরি বলেছিলেন, আলোচনার ফলাফল ভালো হবে না। তবে তিনি জানিয়েছিলেন যদি ছোট কোনো সাফল্য আসে সেই আশায় আলোচনা করতে রাজি হয়েছেন তারা। তাছাড়া তিনি জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ থামাতে চায় না এ কথা যেন কেউ না বলতে পারে সেজন্যও আলোচনায় বসতে রাজি হয়েছে তার দেশ।