• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

দুই শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সুযোগ দিল রাশিয়া

| নিউজ রুম এডিটর ১:৪৪ অপরাহ্ণ | ০৫/০৩/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

ইউক্রেনের দুই শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সুযোগ দিল রাশিয়া। এই দুই শহর হল- মারিউপোল ও ভলনোভাখা।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হতাহত এড়াতে ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ হিসেবে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে একমত হয়েছে রাশিয়া।

তবে এখনও ইউক্রেনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

শহর অবরুদ্ধ করে রাখার প্রেক্ষাপটে এর আগে মারিউপোলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। রাশিয়ার সেনাদের অভিযানকে তিনি ‘নিষ্ঠুর হামলা’ বলে বর্ণনা করেছিলেন।

সূত্র: বিবিসি