• আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

| নিউজ রুম এডিটর ৩:০২ অপরাহ্ণ | ১২/০৩/২০২২ লিড নিউজ, সারাদেশ, সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্রদে দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি-বিরামচর সড়কের হাইওয়ে থানার সামনে কুমিল্লা থেকে সিলেটগামী যমুনা পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসও দুর্ঘটনা কবলিত যমুনা পরিবহনের পেছনে ধাক্কা দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।