
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দীন চৌধুরীর জামাতা ও সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান নওফেলের ভগ্নিপতি ডা. সেলিমকে আটক করেছে পুলিশ।
তিনি সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সিনিয়রস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।
রোববার (২৯ নভেম্বর) রাতে নগরের দক্ষিন খুলশী আবাসিকে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান।
কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।
তবে অমর্থিত একটি সুত্র জানিয়েছে, এই অভিযানে মহিউদ্দীন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দীনকেও আটক করা হয়েছে।























