• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

কেজি দরে তরমুজ কিনবেন না, প্রতিজ্ঞা করলেন ওমর সানী

কেজি দরে তরমুজ বিক্রি করায় ব্যবসায়ীদের ওপর ক্ষুব্ধ হলেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে সমালোচনা করে আর কেজি দরে তরমুজই কিনবেন না বলে প্রতিজ্ঞা করেছেন।

তিনি লিখেছেন, “ফেরাউনের প্রথম ব্যবসা ছিলো তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়ি পাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে, সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না। আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গিয়েছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরনের পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন, আমীন। আমরা কেজি দরে তরমুজ কিনব না আমি প্রতিজ্ঞা করেছি… আপনি?”

(ফেসবুক থেকে সংগৃহীত)