• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সায়মন তারিকের সিনেমায় শিপন-মিষ্টি জান্নাত

| নিউজ রুম এডিটর ৪:৩১ অপরাহ্ণ | ০৯/১০/২০২৫ চলচ্চিত্র, বিনোদন

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সিনেমার নাম ‘বিবর’। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। দেওয়ান নাজমুলের গল্পে ও বাবুল রেজার সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন সায়মন তারিক।

এরই মধ্যে সিনেমাটির একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ১০০ মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় গানটির শিরোনাম ‘অল্প কথার গল্প তুমি’। দ্বৈতভাবে গেয়েছেন সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ মিলন ও সানজিদা রিমা। সালাউদ্দিন সাগরের কথায়, পলক হাসানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।

এ প্রসঙ্গে পরিচালক সায়মন তারিক বলেন, ‘চলতি মাসের শেষের দিকে বিবর সিনেমার কাজ শুরু হবে। একটানা কাজ করে এর দৃশ্য ধারণ শেষ হবে। এরই মধ্যে একটি গানের কাজ শেষ হয়েছে। দর্শক এই সিনেমার মাধ্যমে নতুন একটি জুটি উপহার পেতে যাচ্ছে।’

মিষ্টি জান্নাত বলেন, ‘অন্যরকম একটি গল্পে কাজ করতে যাচ্ছি। গল্পটা পছন্দ হওয়াতে কাজটি করতে আগ্রহী হয়েছি। মানসিক বিপর্যয়ের কারণে গত মাসে নির্ধারিত শুটিং শুরু করতে পারিনি। এখন আবার নতুন উদ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছি।’

সায়মন তারিক টিম অ্যান্ড ব্রাদার্স চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে আরো অভিনয় করছেন শাকিবা, জান্নাত আফরিন, কামরুল ইসলাম বাহার, আলমগীর কবির, নাবিলা চৌধুরী, সিমু লিজা, সোনিয়া সুলতানা, সানজিদা কামিজ, শাওন আশরাফ ও ওমর মালিক। সিনেমাটি প্রযোজনা করছেন আশরাফুল ইসলাম জুয়েল।