• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

রাজনীতি

তারেক রহমান রাজশাহীতে যাচ্ছেন আজ

| Peoples News ১০:০২ পূর্বাহ্ণ | ২৯/০১/২০২৬ বিএনপি, রাজনীতি

 

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে রাজশাহীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই নির্বাচনি জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনি এলাকার নেতাকর্মীরা অংশ নেবেন। আজ দুপুর ২টার দিকে জনসভায় বিএনপির চেয়ারম্যানের যোগ দেওয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ইতোমধ্যে রাজশাহীতে উপস্থিত হয়েছেন।

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সময় মহানগর ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির দলীয় সূত্রমতে, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের একটি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হয়েছে। মাদ্রাসা মাঠের এই সমাবেশকে সফল করতে দিনরাত কাজ করেছেন কর্মীরা।

এ বিষয়ে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, এই জনসভায় মানুষের ঢল নামবে। আমরা ধারণা করছি প্রায় সাড়ে ৫ লাখ মানুষের সমাগম হবে। সেই লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

 

 

বিএনপি তারেক রহমান