• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

রহমতগঞ্জের বিপক্ষে বড় জয় পেল মোহামেডান

প্রিমিয়ার ফুটবল লিগে রহমতগঞ্জের বিপক্ষে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জকে ১-৫ গোলে হারিয়েছে মোহামেডান। এ জয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান।

মোহামেডানের বড় জয়ে অধিনায়ক ও মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের জোড়া গোল অন্যতম ভূমিকা রেখেছেন। এছাড়াও ফরহাদ মনা, অস্ট্রেলিয়ান অ্যারন রিয়ারডন ও জাফর ইকবাল একটি করে গোল করেন। রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন ঘানার ফরোয়ার্ড ফিলিপ আদজাহ।
এ জয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমে থেকে প্রথম পর্ব শেষ করলো মোহামেডান। ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রহমতগঞ্জ।