=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে যে পথ নির্দেশনা ডিএমপির

| নিউজ রুম এডিটর ৯:৫৩ পূর্বাহ্ণ | ১৪/০৪/২০২২ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

বাংলা নববর্ষের প্রথম দিন, বাঙালির উৎসবের দিন। এই প্রাণের উৎসবকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালি। সেই সাথে প্রস্তুত ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

প্রতিবছরের ন্যায় পহেলা বৈশাখের প্রথম প্রহরে গানের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত ছায়ানটের শিল্পীরা।

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে নববর্ষকে ঘিরে আনন্দ উৎসবে যোগ দিতে নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট পথ অনুসরণ করে প্রবেশ করা ও বের হতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আসুন জেনে নেওয়া যাক ডিএমপির নির্দেশনা অনুযায়ী পহেলা বৈশাখে রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বের হওয়ার পথ কোনগুলো-

রমনা পার্ক এলাকায় প্রবেশের ক্ষেত্রে-

রমনা রেস্তোঁরা গেট, অস্তাচল গেট (শিশু পার্কের বিপরীতে) ও অরুনোদয় গেইট (সুগন্ধার বিপরীতে)।

রমনা পার্ক থেকে বের হতে হলে–

উত্তরায়ণ গেইট (মিন্টো রোডের পশ্চিম প্রান্ত) ও বৈশাখী গেট (আইইবিএর বিপরীতে) গেট ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া শ্যামলীমা গেট (কাকরাইল মসজিদের দক্ষিণে), স্টার গেট (মৎস্য ভবন ক্রসিং) ও নতুন গেট (বৈশাখী অস্তাচল গেটের মাঝামাঝি) পথ ব্যবহার করে প্রবেশ ও বের হতে পারবেন।

সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় গমনাগমনের ক্ষেত্রে যেসব গেট ব্যবহার করবেন-
প্রবেশ গেটগুলো- শিখা চিরন্তন গেট ও ছবির হাট গেইট।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হতে হলে– কালী মন্দির গেট ব্যবহার করতে হবে। তবে বাংলা একাডেমির বিপরীতে নতুন গেট ও আইইবি গেট ব্যবহার করে প্রবেশ ও বাহির হতে পারবেন। আর টিএসসির বিপরীত গেট বন্ধ থাকবে।

উল্লেখ্য, নববর্ষের দিন দুপুর ২ টার পর রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানের সকল প্রবেশ গেট বের হওয়ার গেট হিসেবে ব্যবহৃত হবে।

পহেলা বৈশাখের উৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সম্মানিত নগরবাসীকে রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বের জন্য উল্লিখিত নির্ধারিত পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।

সূত্র : ডিএমপি নিউজ