• আজ

জুমার নামাজের পর শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন খেলার সামগ্রী

জুমার নামাজের পর শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন খেলার সামগ্রী

শিশু-কিশোরদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন এবং সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিশুরা সবাই মিলে খেলাধুলা করছে কি না, কেউ খেলা থেকে বাদ পড়ছে কি না, সে বিষয়েও জানতে চান।

শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি।

এর মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ও প্রয়োজনীয় সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।