• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

নড়াইলে মুক্তিপণ দাবিতে চয়ের দোকানিকে অপহরণ অতঃপর উদ্ধার।

| নিউজ রুম এডিটর ৪:১৯ অপরাহ্ণ | ১৮/০৪/২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের শালনগর ইউনিয়নের ঝাউডাংগা গ্রামের চায়ের দোকানি খোকন শেখ (৪৫)কে অপহরণ করে মুক্তিপণের দাবিতে মারধর,অতঃপর থানা পুলিশের সহযোগিতায় চায়ের দোকানি উদ্ধার। গত ১৬ এপ্রিল বাতাসী বাজারের সায়েমের স-মিল থেকে মাকড়াইল গ্রামের শামীম ফকিরের নেতৃত্বে ৫/৭ জন মিলে তাকে চোখ বেধে মোটরসাইকেল যোগে মাকড়াইল গ্রামের গুচ্ছ গ্রামে নিয়ে একটা ঘরে আটকে রেখে পারশালনগর গ্রামের মুসা,কে দিয়ে ফোনে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এবং চায়ের দোকানদার খোকন শেখ কে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারধর করে।

এরপরে খবর পেয়ে খোকন এর স্ত্রী ও থানা পুলিশের সহোযোগিতায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করেন। বর্তমান সে চিকিৎসাধীন।
এবিষয়ে শামীম ফকিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন খোকন এর ছেলে মোটরসাইকেল চুরির ঘটনার জড়িত থাকায় খোকনকে ধরে নিয়ে যাওয়ার হয়েছিল,পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গেছে।

এবিষয়ে শালনগর ইউনিয়ন বিট পুলিশ অফিসার এএসআই কামরুল ইসলাম এর সাথে কথা হলে তিনি খোকন শেখ কে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে,লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।