• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

টেলিমেডিসিন সেবার নামে স্বামী-স্ত্রীর প্রতারণা!

| নিউজ রুম এডিটর ৩:৪৩ অপরাহ্ণ | ২১/০৪/২০২২ বাংলাদেশ

মোহাম্মদ রাশেদ হোসেন প্রান্ত (২৭) এবং মৌসুমী খাতুন (২৩)। রাশেদ রাজশাহীতে একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, আর মৌসুমী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। করোনার শুরুতে যখন টেলিমেডিসিন চিকিৎসা জনপ্রিয়তা পায়, ঠিক তখনই তাদের মাথায় চাপে দুষ্টু বুদ্ধি।

দুজন মিলে শুরু করেন টেলিমেডিসিন চিকিৎসা। অনলাইনে দিতে থাকেন চিকিৎসাসেবা। তবে নিজেদের নামে নয়, দেশের নামকরা চিকিৎসকদের নাম ভাঙিয়ে। গত দুই বছরে ভুয়া চিকিৎসা সেবা দেওয়ার নামে এ দুই প্রতারক হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

বুধবার (২০ এপ্রিল) রাজশাহী মহানগরের শাহ মখদুম থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

এ বিষয়ে বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, তাদের দেওয়া চিকিৎসাপত্রে ওষুধ কিনে আর্থিকভাবে ক্ষতির পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

করোনা মহামারি চলাকালে মানুষ যখন গৃহবন্দি তখন গ্রেফতার রাশেদ হোসেন তার স্ত্রী মৌসুমীকে নিয়ে ফেসবুকে জনপ্রিয় ডাক্তারদের নামে পেজ খুলে শুরু করেন টেলিমেডিসিন চিকিৎসা। ভুয়া প্রেসক্রিপশন দিয়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।