• আজ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

পদ্মা সেতুতে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিন জন আহত

| নিউজ রুম এডিটর ৭:৪৪ অপরাহ্ণ | ২৭/০৬/২০২২ লিড নিউজ, সারাদেশ

পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে উত্তর ভায়াডাক্টে নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিন জন আহত হয়েছেন। সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এসময় সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানান, ট্রাকটি ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিল। দ্রুত গতিতে আসার কারণে সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় তিন জন গুরুতর আহত হয়েছেন। এক জনের অবস্থা আশঙ্কাজনক।