• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর, এইচএসসি নভেম্বরে

বন্যার কারণে স্থগিত হওয়া এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এছাড়া, এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী নভেম্বর মাসে।

রোববার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তারিখ ঘোষণা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, সাধারণত এসএসসি পরীক্ষার ২ মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসএসসি পরীক্ষার দেড় মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হবে।

তিনি বলেন, আগস্টের মাঝে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু করবো। আর দ্রুতই বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করবে।

সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীদের মধ্যে যাদের বই নষ্ট হয়ে গেছে, তাদের ২৪ জুলাইয়ের মধ্যে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়।

এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।