• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়ম হলে কঠোর ব‌্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

| নিউজ রুম এডিটর ৩:০২ অপরাহ্ণ | ০২/০৮/২০২২ জাতীয়, লিড নিউজ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা কারসাজি হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের টিসিবির বিক্রয় কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে এক কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হবে। কার্ডধারী একটি পরিবার সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে।

উল্লেখ্য, টিসিবি থেকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা যাবে ১১০ টাকায়। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় কেনা যাবে।

গত মে মাসে পণ্য বিক্রির ঘোষণা দিয়ে তা আবার স্থগিত করেছিল টিসিবি। এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শেষ না হওয়ায় তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানায় সংস্থাটি।

অবশেষে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম আবারও শুরু হলো। আগস্ট মাস জুড়েই সারা দেশে এই কার্যক্রম চলবে।