• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার ২০২২- এর এ্যাডমিশন ফেয়ার শুরু

| নিউজ রুম এডিটর ৬:৪৬ অপরাহ্ণ | ০৭/০৮/২০২২ শিক্ষাঙ্গন

জোবায়ের মোস্তাফিজ: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে ফল -২০২২ সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। রবিবার ৭ আগস্ট,২০২২ থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ২১ আগস্ট রবিবার, ২০২২ পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে ও একই সাথে অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে।

আজ রবিবার ৭ আগস্ট,এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.এটি.এম জহিরউদ্দীন, এ সময় আরো উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার ড. মো: শাহ আলম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তাবৃন্দ।

ফেয়ার চলাকালীন সময় টিউশনফির উপর অতিরিক্ত ১০% ছাড় সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে। উল্লেখ্য এনইউবিটি খুলনাএইচ এসসি ও সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল,আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চাল ুআছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।

ফেয়ার চলাকালীন সময় ভর্তি ফির উপর ৬০%সহ টিউশনফির উপর ১০%-১০০% পর্যন্ত ছাড় থাকবে।