• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী মিয়া

| নিউজ রুম এডিটর ৫:০৯ অপরাহ্ণ | ১৬/০৮/২০২২ আইন ও আদালত, লিড নিউজ

পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে সংস্থাটির অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান পদে নিয়োগ দিয়েছে সরকার।

ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ আলী মিয়া ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সিআইডি প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান গত ৩০ জুলাই অবসরোত্তর ছুটিতে যান। এরপর থেকে পদটি শূন্য ছিল। পদটি শূন্য থাকায় কে হবেন পরবর্তী সিআইডি প্রধান- তা নিয়ে গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে পদটিতে নিয়োগ পেয়েছেন ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মোহাম্মদ আলী মিয়া।