• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

নোয়াখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে তেল, গ্যাসসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ও ভোলায় বিএনপির দুই নেতা হত্যার প্রতিবাদে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সমাবেশে আসার পথে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে সংঘর্ষ সোনাইমুড়ি বাজার ও এর আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে উভয়পক্ষের ১৫ জন নেতাকর্মী আহত হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেন, ‘নোয়াখালী-১ (চাখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীমের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আমাদের সমাবেশে হামলা চালায়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫ জন নেতাকর্মী আহত হয়।’

নোয়াখালী-১ (চাখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘বিএনপি পুলিশ পাহারায় সমাবেশ করেছে। তাদের সমাবেশে হামলা হয়নি। বরং তাদের হামলায় আমাদের একজন ছাত্রনেতা আহত হয়েছে।’

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ ডাকা হয়। কিন্তু তারা সমাবেশ স্থলে মঞ্চ, চেয়ার আনেনি। হঠাৎ করে তারা এক দিক থেকে চৌরাস্তা এলাকায় একত্রিত হয়। এ সময় পুলিশ নিরাপত্তা বলয় তৈরি করে। এমন সময় তাদের ভিতর হট্টগোল সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানান, এ সময় পুলিশ দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।