• আজ

শেখ হাসিনা জীবিত প্রমাণ করতে এক বছর আগের অডিও প্রচার করল আওয়ামী লীগ

শেখ হাসিনা জীবিত প্রমাণ করতে এক বছর আগের অডিও প্রচার করল আওয়ামী লীগ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার খববের জেরে যে গুঞ্জন চলছে- তিনি বেঁচে আছেন কি না! ‘আপা আর নেই’, এমন পোস্টে ফেসবুক সয়লাব। এমন গুঞ্জনের একমাত্র কারণ, ২৪-এর অভ্যুত্থানে ৫ আগস্ট ভারতে পালানোর সময় থেকে শেখ হাসিনা কোনো ভিডিও লাইভে আসেননি। পাসপোর্ট চেয়ে পাঠানো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত দুটি ভিন্ন বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে ‘জাল’ বা ভুয়া তথ্যের অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে- ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সত্যি কি বেঁচে আছেন? নাকি ভীষণরকম অসুস্থ!

এমন আবহে শেখ হাসিনা সুস্থ আছেন দেখাতে এক বছর আগের অডিও প্রচার করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ।

আওয়ামী লীগের পেজে ছড়ানো ওই অডিওতে শেখ হাসিনাকে তিনি খুব খুব ভালোভাবে সুস্থ আছেন বলে শোনা যায়। এইসব কথা বলে তার নেতাকর্মীদের মনে কষ্ট ও আঘাত দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তবে অডিওটি এক বছরের পুরোনো বলে জানিয়েছে দ্য ডিসেন্ট। বাংলাদেশের শীর্ষ ডিজিটাল অনুসন্ধানী মিডিয়াটি তাদের ফেসবুকে লিখেছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়েছে।

দ্য ডিসেন্ট শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে, ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল পেজে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে প্রচার করা একটি অডিও অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

,