• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

চুয়াডাঙ্গায় পৌর সেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা

| নিউজ রুম এডিটর ৩:৩২ অপরাহ্ণ | ১৬/০৯/২০২২ সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রকাশ্যে পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরানকে (৩৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের পশ্চিম বাইপাস সড়কের কাছে এঘটনা ঘটে।

নিহত ইমরান আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুরের জুরন আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ইমরান আলমডাঙ্গা পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। আজ (শুক্রবার) সকালে তিনি শহরের পশ্চিম বাইপাস সড়কের কাছে দাঁড়িয়ে ছিলেন। এসময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহত ইমরানের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।