• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার টংভাঙা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত ওই দুই বাংলাদেশির নাম সুজন মিয়া ও আব্দুল মজিদ।

সীমান্তবর্তী লোকজন জানান, ওই সীমান্তে ৯৮৮ নং সীমান্ত পিলারের ১ নং সাব পিলার দিয়ে চোরাচালানের চেষ্টা করে বাংলাদেশি ও ভারতীয় চোরাচালানকারীরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে পার্শ্ববতী গ্রামের সুজন মিয়া ও আব্দুল মজিদ নামে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়।

পরে তার সঙ্গীরা তাদের উদ্ধার করে রংপুরে নিয়ে যায়। একটি সুত্রে মতে, আইনী জটিলতার কারণে তারা রংপুরের একটি বে-সরকারি হাসপাতালে গোপনে চিকিৎসা গ্রহণ করছেন।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, তিনি বিষয়টি জানেন না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।