• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বাংলাদেশ সফরে ভারতীয় দলে আছেন যারা

| নিউজ রুম এডিটর ৮:৪০ অপরাহ্ণ | ৩১/১০/২০২২ খেলাধুলা, লিড নিউজ

ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফর করবে ভারতীয় ক্রিকেট দল।

আসন্ন এই সিরিজকে সামনে রেখে সোমবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারতের ঘোষিত এই দলে চোট কাটিয়ে ফিরলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। গত মাসে এশিয়া কাপে চোট পাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি।

সোমবার নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের দলে সুযোগ হয়নি অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার জাদেজা। তিনি বাংলাদেশ সফরে থাকছেন।

ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্ত, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ দয়াল।

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

সফর সূচি

৪ ডিসেম্বর ঢাকার মিরপুরে প্রথম ওয়ানডে।
৭ ডিসেম্বর ঢাকার মিরপুরে দ্বিতীয় ওয়ানডে।
১০ ডিসেম্বর ঢাকার মিরপুরে তৃতীয় ওয়ানডে।

১৪-১৮ ডিসেম্বর প্রথম টেস্ট চট্টগ্রামে।
২২ থেকে ২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ঢাকার মিরপুরে।