• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন |

নেইমারের বিশ্বকাপ কি শেষ?

| নিউজ রুম এডিটর ৮:২৫ অপরাহ্ণ | ২৫/১১/২০২২ খেলাধুলা, ফুটবল

সার্বিয়ার বিপক্ষে বৃহস্পতিবার রাতে রিচার্লিসনের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও পাঁচবারের চ্যাম্পিয়নরা শঙ্কিত অধিনায়ক নেইমারকে নিয়ে।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৮০তম মিনিট ব্রাজিলের সুপারস্টার নেইমারকে এক পায়ের বুট খুলে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায়। তার ইনজুরির গভীর চিন্তার ভাঁজ পড়ল ব্রাজিলের টিম ম্যানেজম্যান্টসহ বিশ্বের কোটি ব্রাজিলিয়ান সমর্থকদের কপালে।

মাঠ থেকে নেইমারকে কাঁদতে কাঁদতে বের হতে দেখে সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে, নেইমারের বিশ্বকাপ কি চোটের কারণে শেষ হয়ে গেল?

সমর্থকদের এমন আশঙ্কার মাঝে ব্রাজিলের কোচ তিতে আশ্বাস দেন, পরের ম্যাচে খেলতে পারবেন নেইমার। এদিকে মাঠের বাইরে গিয়ে নেইমারকে নিজের পায়ে বরফ লাগাতে দেখা যায়।

ব্রাজিলের কোচ তিতে বলেন, আমি বুঝতে পারিনি যে নেইমারের চোট লেগেছে। এ চোট সারিয়ে ফেরার ক্ষমতা ওর আছে।

নেইমারের চোট নিয়ে ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার জানান, সার্বিয়ার ফুটবলারের হাঁটুর সঙ্গে ধাক্কা লেগে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার। তার চোট কতটা গম্ভীর তা বুঝতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে।

কাতার বিশ্বকাপে জি গ্রুপে খেলছে ব্রাজিল। আগামী ২৮ নভেম্বর সুইজারল্যান্ড আর ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।