• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ফখরুল-আব্বাসকে গ্রেপ্তার দেখালো পুলিশ

| নিউজ রুম এডিটর ৩:১৩ অপরাহ্ণ | ০৯/১২/২০২২ আইন ও আদালত, লিড নিউজ

পুলিশের ওপর হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে মির্জা ফখরুল ও আব্বাসকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান বলেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাদের আদালতে প্রেরণ করা হবে।

হারুন অর রশীদ আরও বলেন, আমরা তাদের দুজনকে প্রথমে আটক বা গ্রেপ্তার করিনি। তাদের সেদিনের ঘটনার ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ কারণেই তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলোর তদন্তও করছে গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, বুধবার (৭ ডিসেম্বর) পল্টন কার্যালয়ের সামনে বিএনপি ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহতসহ অর্ধশতাধিক আহত হন। বিএনপির নেতাকর্মীসহ প্রায় দুই হাজার জনকে আসামি করে মামলা করে পুলিশ। এসব মামলায় রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ প্রায় সাড়ে ৪০০ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।