• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মেসিকে নিয়ে গ্রিজম্যানের সতর্কবার্তা

| নিউজ রুম এডিটর ৭:২৪ অপরাহ্ণ | ১৫/১২/২০২২ খেলাধুলা, ফুটবল

আল বাইত স্টেডিয়ামে গতকাল মরক্কোর ফুটবল বিপ্লব থামিয়ে টানা দ্বিতীয়বারের মতো (সব মিলিয়ে চতুর্থবার) ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচটা তারা জিতেছে ২-০ গোলে। ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনা। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২২তম বিশ্বকাপের ফাইনাল।

তবে প্রতিপক্ষের সেরা তারকা লিওনেল মেসি ভাবাচ্ছে ফ্রান্সের তারকা অ্যাতোয়ান গ্রিজম্যানকে। মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে খেলাটা মোটেও সহজ হবে না বলে জানিয়েছেন তিনি।

বিশ্বকাপ ইতিহাসে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার নজির আছে ইতালি ও ব্রাজিলের। এই দুই দলের সঙ্গে নাম লেখানোর সুযোগ ফরাসিদের। তবে ফাইনালে প্রতিপক্ষের কারণে কাজটা যে কত কঠিন জানেন গ্রিজম্যান।

মরক্কোকে হারানোর পর সংবাদ সম্মেলনে গ্রিজম্যান জানান তাদের সবচাইতে বড় চ্যালেঞ্জ মেসি। তিনি বলেন, ‘যেকোনো দলেরই মেসির বিপক্ষে খেলা ভিন্ন ব্যাপার। আর্জেন্টিনা যেসব ম্যাচ খেলেছে আমরা দেখেছি, আমরা জানি তারা কীভাবে খেলে, তারা খুবই কঠিন প্রতিপক্ষ তাদের দেখে ফর্মের তুঙ্গে মনে হচ্ছে। শুধু মেসিই না, তাকে ঘিরে পুরো দলটি শক্তিশালী। ’

এবার কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক খেলা দেখতে গিয়েছেন আর্জেন্টিনা থেকে। জনপ্রিয় দলটির বিপক্ষে খেলতে গেলে গ্যালারির প্রবল জনস্রোতের তোড়ও সামলাতে হবে, সেটাও আছে ফরাসী ফরোয়ার্ডের মাথায়, ‘আমরা জানি এটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে, তারা দর্শকদের সমর্থনও পাবে। আমরা কাল থেকে প্রস্তুতি শুরু করব, দেখা যাক কীভাবে তাদের আঘাত করতে পারি। আমরা খুব ভালো প্রস্তুতি নেব। আর্জেন্টিনা দলে মেসি আছে ফ্রান্স এবং আর্জেন্টিনার মাঝে পার্থক্য গড়ে দিতে পারেন তিনি। ’