=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে সামাজি সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে চাইনিজ বার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১০:২৬ পূর্বাহ্ণ | ০৮/০৬/২০২৩ খেলাধুলা, ফুটবল

মুন্সিগঞ্জের সিরাজদিখানে উত্তর রক্ষিতপাড়া ভাই ভাই সংঘ নামে সমাজ নামে সমাজ সেবামূলক সামাজিক সংগঠনের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চাইনিজ বার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চাইনিজ বার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন উত্তর রক্ষিতপাড়া ভাই ভাই সংঘের সভাপতি আঃ রহমান শেখ। এতে সরণ স্পোর্টিং ক্লাব দল বনাম আরিয়ান স্পোর্টিং ক্লাব দল অংশগ্রহণ করে। ফুটবল টূর্ণামেন্টে উভয় দলের মধ্যে গোল শূন্য ড্র হয়। পরে উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোলা ৬ নং ইউপি সদস্য মোঃ মিরাজ শেখ। চাইনিজ বার ফুটবল টুর্ণামেন্ট স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাঠের চার পাশে বসে উপভোগ করেন।