• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

মাকে কুপিয়ে হত্যা

| নিউজ রুম এডিটর ১২:২৪ অপরাহ্ণ | ২২/০৬/২০২৩ সারাদেশ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে উঠেছে ছেলের বিরুদ্ধে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বাহির কুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা অভিযুক্ত ছেলে জাহিদ মাঝিকে (২৫) আটক করে পুলিশে সোর্পদ করেছেন।

নিহতের নাম নারগিছ বেগম (৪৫)। তিনি ঘড়িষার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মো. সেলিম মাঝির স্ত্রী।

সেলিম মাঝি বলেন, জাহিদের মাথায় সমস্যা রয়েছে। জাহিদ নিজের মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি ওর ফাঁসি চাই।

জাহিদ মাঝি বলেন, আমি মুনাফিক মাকে খুন করেছি। দীর্ঘদিন আমাকে ধর্মের পথে চলতে বাধা দিয়েছেন আমার মুনাফিক মা। আমি একজন অমুসলিমকে খুন করেছি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ছেলে মাকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। কি কারণে হত্যা করেছে তা এখন বলতে পারব না।