=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১১:০৯ অপরাহ্ণ | ৩০/০৯/২০২৩ বিএনপি, রাজনীতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বাদ যোহর কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর ডিগ্রি কলেজ সংলগ্ন শ্রমিক ঘাটে কালীগঞ্জ উপজেলা শাখা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।

সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি মনিরুজ্জামান লাবলুর সভাপতিত্বে এবং এবং উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মহসিন মোড়ল এর সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কাপাসিয়া বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির নেতা সাখাওয়াত হোসেন সেলিম।

এতে প্রধান অতিথি বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের বাতিঘর। তিনি বেরিয়ে এলে গণতন্ত্রের সংগ্রামের জন্য লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে আসবে। সেজন্যই তাঁকে আটক করে রাখা হয়েছে। তিনি আজ গুরুতর অসুস্থ। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার এখন প্রয়োজন বিদেশে উন্নত চিকিৎসা। চিকিৎসকরা পরিষ্কার করে বলেছেন, আমরা যাকিছু করা সম্ভব তা করেছি। আমাদের কাছে সেই উন্নত প্রযুক্তি নেই যা দিয়ে দেশে বেগম খালেদা জিয়াকে পরবর্তী চিকিৎসা দেয়া সম্ভব হবে। অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য উন্নত দেশ আমেরিকা, যুক্তরাজ্য বা জার্মানিতে না পাঠালে তাঁর জীবন রক্ষা করা মুশকিল হয়ে যাবে। অথচ সরকার তাঁকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করার ষড়যন্ত্র করছে।

এসময় সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি মনিরুজ্জামান লাবলু বলেন রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথী হিসাবে জামালপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মোঃ জাহাঙ্গীর কবির বলেন, বেগম খালেদা জিয়া এই উপ মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি এই দেশের মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আপসহীন ভূমিকা রেখেছেন। সে জন্য আজ সারা দেশের মানুষ তাঁর পরিপূর্ণ মুক্তি চায়, সুচিকিৎসা চায়। বেগম খালেদা জিয়া আর বাংলাদেশের গণতন্ত্র একাকার। তাকে গৃহবন্দি করে দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে বন্দি করা হয়েছে

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমাৎসহ অন্যান্য নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জামালপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকির হোসেন মোড়ল, জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাছির মোড়ল, জামালপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক নাজমুল শেখ, সাংগঠনিক সম্পাদক রাসেল বেপারী   প্রমুখ