• আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

তেল-গ্যাস নিয়ে চিন্তায় আছি: নসরুল হামিদ

| নিউজ রুম এডিটর ১:৪২ অপরাহ্ণ | ১৭/১০/২০২৩ অর্থনীতি, বাংলাদেশ

তেল ও গ্যাস- দুটো নিয়েই চিন্তার কথা উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের প্রভাব জ্বালানির দামের ওপর পড়লে কেবল বাংলাদেশ নয়, পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে।

সংকট মোকাবিলায় সৌরশক্তি ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সংকট মোকাবিলায় সৌরশক্তি ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ‘স্মার্ট গ্রিড রোডম্যাপ ইন বাংলাদেশ ফেজ টু’ শীৰ্ষক সমীক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট গ্রিড এক্সপেরিয়েন্স দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

 

তিনি বলেন,
মধ্যপ্রাচ্যের কিছু হলে জ্বালানির দাম নিয়ে ঝামেলা হয়। এখন পর্যন্ত আমরা কোনও সমস্যায় পড়িনি। আমরা দাম সহনীয় রাখার চেষ্টা করছি। যুদ্ধের পরিস্থিতি এখন খুব খারাপের দিকে যাচ্ছে। যেদিকে এগোচ্ছে সেটা ভালো লক্ষণ নয়। তবে দেশে তেলের দাম এখনও নিয়ন্ত্রণে আছে। সবার মতো এ বিষয়ে আমরা চিন্তিত।

জ্বালানি না পেলে অথবা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সৌরশক্তি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নসরুল হামিদ।

তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে তেলের দাম নির্ধারণের ফর্মূলা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন সেটি অনুমোদন হওয়ার অপেক্ষা রয়েছে। এটি নির্বাচনের পর অনুমোদন পেতে পারে।

স্মার্ট গ্রিডের ফার্স্ট ফেজে কিছু সমস্যা খুঁজে বের করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেকেন্ড ফেজে এটি মাথায় রেখেই কাজ করা হবে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে এটি কাজে লাগবে। ২০২৪ সালের সেপ্টেম্বর নাগাদ সঞ্চালন লাইনও প্রস্তুত হয়ে যাবে।