• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হলেন পাপন

| নিউজ রুম এডিটর ৪:৪৮ অপরাহ্ণ | ০৮/০১/২০২৪ রাজনীতি
ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসন থেকে চতুর্থবারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ২৪৪ জন। এর মধ্যে ১৪২ কেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়েছেন পাপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের নরুল কাদের সোহেল পেয়েছেন ৩ হাজার ৫৫ ভোট।
এছাড়াও এই আসনে প্রার্থী ছিলেন মোট ৭ জন, আওয়ামী লিগের নৌকা প্রতীকে আলহাজ্ব নাজমুল হাসান পাপন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র আম প্রতীকে তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে রুবেল হোসেন, বাংলাদেশ সুপ্রীম পার্টির একতারা প্রতীকে হেলাল উদ্দিন, জাতীয় পার্টির লাঙল প্রতীকে নূরুল কাদের সোহেল, সাংষ্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকে মোহাম্মদ আয়ুব হোসেন ও ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস ছাত্তার।