• আজ

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে’, হাসনাতকে হামিমের খোঁচা

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে’, হাসনাতকে হামিমের খোঁচা

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাদ্যাভ্যাস নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মন্তব্যের জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

পাল্টা বক্তব্যে তিনি অভ্যুত্থান-পরবর্তী সময়ে কারও কারও জীবনযাত্রায় পরিবর্তন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী পারিবারিকভাবেই মিতব্যয়ী জীবনযাপনে অভ্যস্ত। সাধারণ মানুষের বাস্তবতা বুঝতে ১৫০ টাকার খাবার খেয়েও সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, অভ্যুত্থানের আগে সাইকেলে চলাচল করা ব্যক্তিদের কয়েক দিন পর প্রাডো গাড়িতে চড়া এবং দামি জুতা পরার উদাহরণ দিয়ে জীবনযাত্রার পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন হামিম। তার অভিযোগ, বন্যার ত্রাণের অর্থ আত্মসাৎ এবং ফ্ল্যাট ও বিপুল সম্পদের মালিক হওয়ার মতো ঘটনাও ঘটেছে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি পোস্টে কী প্রমাণ দিয়েছেন, তা স্পষ্ট নয়।

বন্যার ত্রাণ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে হামিম পোস্টে আরও লেখেন, সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে কারা সহায়তা তহবিল তছরুপ করেছে, তা দেশবাসী প্রত্যক্ষ করেছে। নিজের মাসিক খরচ চালাতে হিমশিম খাওয়া ব্যক্তিরা অভ্যুত্থানের পর একাধিক ফ্ল্যাটের মালিক হয়েছেন এবং নিজেদের সহকারী একান্ত সচিবকে (এপিএস) ৪০০ কোটি টাকার মালিক বানিয়েছেন, এমন দুর্নীতির কথাই এখন জনগণের মুখে মুখে ঘুরছে।

আন্তর্জাতিক প্রেক্ষাপট টেনে হাসনাতের উদ্দেশে তিনি লেখেন, সার্বিয়া ও নেপালে অভ্যুত্থানের পর ছাত্রনেতৃত্বাধীন প্ল্যাটফর্মকে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় বেছে নিয়েছিল জনগণ। কিন্তু অনিয়ম ও দুর্নীতির কারণেই দেশের জাতীয় নির্বাচনে তাদের প্রত্যাখ্যাত হয়ে লাল কার্ড দেখতে হয়েছে। এ কারণে ভবিষ্যতে সমালোচনা করার ক্ষেত্রে বাস্তবতাবোধ ও যৌক্তিকতা বজায় রাখার পরামর্শ দেন এই ছাত্রদল নেতা।

এর আগে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী ১৫০ টাকার খাবার খাওয়ায় পুষ্টিহীনতায় ভুগে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন।

পাঠকের আগ্রহ

ক্রসফায়ারের হুমকিদাতা-অদক্ষ আইজিপির অপসারণ চাই: হাসনাত

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, তদন্ত ও বিচার দাবি জামায়াত আমিরের

জামায়াত ৯১-তে বিএনপিকে সমথর্ন দিয়েছিল বলে সরকার গঠন করতে পেরেছিল

‘জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি, জনগণকে হিসাব দিতে হবে সরকারকে’