• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

চিত্রনায়িকা পপির বাবা মারা গেছেন

| নিউজ রুম এডিটর ৩:৩০ অপরাহ্ণ | ২৬/০২/২০২৪ চলচ্চিত্র, বিনোদন

ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে না ফেরার দেশে পাড়ি জমান পপির বাবা আমির হোসেন। পপির পরিবারের ঘনিষ্ঠজন এ তথ্য নিশ্চিত করেন।

 

জানা গেছে, বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন পপির বাবা। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপের দিকে যায়।

পরিবার তাই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করায়। বেশ কয়েক মাস রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আইসিইউতে চিকিৎসা চলা অবস্থায় সকালে তিনি মারা যান।

দীর্ঘ সময় মিডিয়ার আড়ালে আছেন ঢালিউড চিত্রনায়িকা পপি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি। অভিনয় ক্যারিয়ারে মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।