• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমস্যা দেখা দিয়েছে। হঠাৎ করেই অনেকের আইডি লগআউট হয়ে গেছে। পুনরায় আর লগিন হওয়া যাচ্ছে না।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীরা বলেন, রাত ৯টার পর হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে। শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন। অনেকে পুনরায় লগিন হওয়ার চেষ্টা করলে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে বলে জানায়। কেউ কেউ পাসওয়ার্ড রিসেট করার পরও লগিন হতে পারেননি।

বর্তমানে ফেসবুকের অ্যাপ এবং ম্যাসেঞ্জার এবং ওয়েবসাইট কোনোটাই কাজ করছে না বলে জানান ব্যবহারকারীরা। একই সঙ্গে ইনস্টাগ্রামও কাজ করছে না বলে জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে এখনও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে কিছু জানা যায়নি।