• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ফরিদপুরে বাস খাদে পড়ে প্রাণ গেল ৩ জনের

| নিউজ রুম এডিটর ৩:২২ অপরাহ্ণ | ০৮/০৩/২০২৪ সারাদেশ

 

 

ফরিদপুরে ভাঙ্গায় বাস উল্টে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম (৪৫)। বাড়ি পাবনার সাথিয়ায়। অপর দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আনম বলেন, বরগুনা থেকে ঢাকাগামী ইমরান পরিবহনের একটি বাস ভাঙ্গা চুমুরদি নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতাবস্থায় ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।