• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

উপজেলার ‘ডা‌মি’ নির্বাচনও বর্জনের আহ্বান রিজভীর

| নিউজ রুম এডিটর ৫:৪৮ অপরাহ্ণ | ০৫/০৫/২০২৪ রাজনীতি, লিড নিউজ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে তা বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচন করার পর শেখ হাসিনা আবার উপজেলা নির্বাচন করছেন। এ নির্বাচনও ডামি। কারণ দেশের গণতন্ত্রকামী কোনো দল এ নির্বাচনে অংশগ্রহণ করছে না।

জনগণকে উপজেলা পরিষদ নির্বাচনও বর্জনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, এ ডামি সরকারের অধীনে ডামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না।

রোববার দুপুরে রাজধানীর বেইলি রোডে উপজেলা নির্বাচন বর্জনের আহবানে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমানে দেশের জনগণ ভোট দিতে পারে না। তাদের পছন্দের প্রতিনিধি বানাতে পারে না। দেশের এ পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান ডামি নির্বাচনের সরকার শেখ হাসিনা। তিনি এই পরিস্থিতি কেন করেছেন, কারণ তিনি এ দেশের সম্রাজ্ঞী হয়ে থাকতে চান। ব্যাংক লুট ও বিদেশে টাকা পাচার করতে চান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, তারেক উজ জামান তারেক, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিশু, ঢাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ডা. মুশফিক, আশরাফুল আসাদ প্রমুখ।