• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

বাংলাদেশি আশরাফুলকে খুঁজছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন

| নিউজ রুম এডিটর ১০:৩৫ পূর্বাহ্ণ | ২৯/০৬/২০২৪ আইন ও আদালত, আন্তর্জাতিক

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলোস্তার একটি আদালতের মামলায় অভিযুক্ত বাংলাদেশি আশরাফুল ইসলামকে (৩৮) খুঁজছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।

স্থানীয় সময় শনিবার (২৯ জুন) দেশটির দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে তার নাম ও পাসপোর্ট নম্বর প্রকাশ করে খোঁজ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার পাসপোর্ট নাম্বার ইএইচ০৩৬৫৭৯৫।

 

এতে বলা হয়, নির্ধারিত মামলার চার্জ গঠনের উদ্দেশ্যে ওই ব্যক্তি আলোস্তার একটি দায়রা আদালতে হাজির হতে ব্যর্থ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত ব্যক্তির অবস্থান সম্পর্কে আদালতে বিচারের উদ্দেশ্যে তার তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চেয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন।

কেউ খোঁজ পেলে অবিলম্বে তদন্তকারী অফিসার রামলি আবদুল হামিদের সাথে +৬০১৯২৬৭৬৯৫৮ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।