• আজ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

এবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি হাসনাত আব্দুল্লাহ’র

নানান দাবি-দাওয়ার ভিড়ে এবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অপসারণের দাবি তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সেই সঙ্গে আওয়ামী লীগের বিচার ও নতুন সংবিধান গঠনের কথাও বলেন তিনি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এসব দাবি দাওয়া তোলেন হাসনাত।

ওই পোস্টে হাসনাত লেখেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’

মুহূর্তের মধ্যে হাসনাতের ওই পোস্ট সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে। প্রথম ঘণ্টায় হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়ে ১০ হাজার মানুষ মন্তব্য করেছেন।