=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে কটুক্তি করার প্রতিবাদে কাঠালিয়ায় বিক্ষোভ মিছিল

| নিউজ রুম এডিটর ৫:২৫ অপরাহ্ণ | ০৬/১০/২০২৪ ইসলাম, ধর্ম

 

কাঠালিয়া সংবাদদাতা: ঝালকাঠির কাঠালিয়ায় ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি নেতা নিতেস কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে কটুক্তি করার প্রতিবাদে এবং তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার আমুয়া সহিংসতা প্রতিরোধে স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার আমুয়া সাততলা থেকে এ বিক্ষোভ মিছিল বের করে আমুয়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ শহীদ মিনার চত্ত¡রে এসে শেষ করে। এসময় বক্তব্য রাখেন উপজেলার আমুয়া সহিংসতা প্রতিরোধে স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠনের নেতা মো. মেহেদী হাসান, মো. কাইয়ুম হোসেন, মো. আরাফাত অপি, মো. সাকিন, মো. সোয়েব হোসেন, মো. ইয়াসিন আরাফাত, মো. সোহাগ, মো. লিমন প্রমূখ।