• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কাশিয়ানীতে ট্রাক উল্টে চালক নিহত

| নিউজ রুম এডিটর ১:০৩ অপরাহ্ণ | ৩০/১০/২০২৪ সারাদেশ

 

স্টাফ রিপোর্ট মো: ইব্রাহিম মোল্লা : গোপালগঞ্জের কাশিয়ানীতে মিনিট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। উপজেলার পোনা এলাকায় এস এম ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে বুধবার (৩০ অক্টোবর) ভোর ৫ টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক নাম সুমন মালো (৩৮)। তার বাড়ি ঢাকা জেলার আশুলিয়া থানার নয়ারহাট গ্রামে।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক বলেন, খালি একটি মিনিট্রাক ঢাকা থেকে নড়াইল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। এ ঘটনায় সোহাগ মিয়া নামে একজন গুরুতর আহত হন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ আবুল হাসেম মোল্লা বলেন, একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১২-০৬৮০) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং একজন আহত হয়েছে। নিহতের লাশ এবং দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটি
উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।