• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

ফোনে কথা বলতে বলতে গলায় ফাঁস দিলেন জাবি শিক্ষার্থী

| নিউজ রুম এডিটর ৪:১৪ অপরাহ্ণ | ১৫/১২/২০২৪ শিক্ষাঙ্গন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে তাকিয়া তাসনিম এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪) শিক্ষার্থী ছিলেন।

রোববার (১৫ ডিসেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলের ৭ম তলায় ৭০০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

তাকিয়ার সহপাঠীরা জানিয়েছেন, প্রেমিক সাব্বিরের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখেই এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেন তাকিয়া। তৎক্ষণাৎ তাকিয়ার বান্ধবীদের ফোন করে দ্রুত রুমে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করতে বলেন সাব্বির। তবে তারা সময়মতো দরজা ভাঙতে ব্যর্থ হন। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বান্ধবীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক হলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং ওই ছাত্রীর মামা হলে উপস্থিত হয়ে আশুলিয়া থানার পুলিশকে খবর দেন।

জানা যায়, তাকিয়া ওই হলের আবাসিক শিক্ষার্থী হলেও নিয়মিত তিনি হলে থাকতেন না। সাভারে তার মামার বাসায় থাকতেন। শনিবারই (১৪ ডিসেম্বর) তিনি হলে এসেছেন বলে জানিয়েছেন পাশের কক্ষের শিক্ষার্থীরা