• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ 

| নিউজ রুম এডিটর ৫:২৭ অপরাহ্ণ | ০৭/০২/২০২৫ আওয়ামী লীগ

কুবি প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সদরে ভিক্টোরিয়া কলেজের পাশ থেকে তাকে পুলিশে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।  

তিনি বলেন, ‘তাকে পূর্বের মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে শীঘ্রই আদালতে প্রেরণ করা হবে।’

উল্লেখ্য, মাহমুদুর রহমান মাসুমের বিরুদ্ধে গত বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্ত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও সে একাধিক মামলার আসামি।