=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাময়িক বরখাস্ত করা হয়েছে রাসূলকে কটুক্তিকারী ইবি কর্মকর্তাকে

| নিউজ রুম এডিটর ৬:৩৭ অপরাহ্ণ | ৩০/০৪/২০২৫ ইসলাম, ধর্ম, লিড নিউজ

মানিক হোসেন, ইবি:মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটূক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করেন।

অফিস আদেশে বলা হয়েছে, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হক মহানবী হযরত মুহাম্মদ স. কে নিয়ে কটূক্তি করায় ও বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে বিষয়টি ছড়িয়ে পড়ায় তাঁর বিরুদ্ধে জনক্ষোভ সৃষ্টি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এছাড়া গত ২২ এপ্রিল থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ও ২৮ এপ্রিল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হরিণাকুন্ডু আমলী আদালত ঝিনাইদহে এ বিষয়ে মামলা রুজু হওয়ায় কর্মচারী দক্ষতা ও শৃংখলা বিধির ৩ (এইচ) ৩.১৫ (বি) ধারা মোতাবেক ২২ এপ্রিল হতে তাঁকে চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক জীবন ধারণ ভাতা পাবেন।

উল্লেখ্য, মোজাম্মেল হক ঝিনাইদের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নবি-রাসুলদের নিয়ে কটূক্তি করে আসছিলেন বলে অভিযোগ গ্রামবাসীর। পরে তারা তাকে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়। পরে পুলিশ মৌখিক মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভাগের নিকট তার বহিষ্কারের দাবি জানালে তদন্তে কমিটি গঠন করে বিভাগটি। এছাড়া শিক্ষার্থীরা তার বিরুদ্ধে মানববন্ধন ও আন্দোলন করেছেন।