• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

মোরেলগঞ্জ রাস্তা খালে ধ্বসে পড়ায় শতশত মানুষের দুর্ভোগ

| নিউজ রুম এডিটর ১১:২১ অপরাহ্ণ | ৩০/০৫/২০২৫ বাগেরহাট, সারাদেশ

 

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ মাত্র ২০০ শত মিটার এলাকা জুড়ে সৃষ্টি হওয়া খানাখন্দ ও কিছু অংশ খালে ধ্বসে পড়ার কারনে শতশত মানুষ বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে। মোরেলগঞ্জ থেকে বারইখালী, জিউধরা ও পার্শ্ববর্তী মোংলা উপজেলার সাথে যোগাযোগের জন্য আঞ্চলিক এ সড়কটি নির্মান করা হলেও খালে ধ্বসে যাওয়া ও ছোটছোট খানাখন্দের কারনে এখন তা কাজে আসছেনা।

বঙ্গপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে কয়েকদিন ধরে ভারি বৃষ্টি ও জোয়ারের পানির চাপে বারইখালী এলাকায় কিছু অংশ খালে ধ্বসে যায়। ফলে সড়কটিতে এখন পায়ে হেটে চলাচলও কঠিন হয়ে পড়েছে। দুর পথের যাত্রীদের জন্য এ সড়ক দিয়ে প্রতিদিন নানা ধরণের পণ্যবাহী অসংখ্য গাড়ী, শতশত মানুষ মোটরসাইকেল ও ইজিবাইকে যাতায়ত করলেও এখন তা বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, সড়কটি মেরামতের কাজ চলমান রয়েছে। শীঘ্রই এটি আগেরমত চলাচলের উপযোগী করে তোলা হবে।